IJ
IJCRM
International Journal of Contemporary Research in Multidisciplinary
ISSN: 2583-7397
Open Access • Peer Reviewed
Impact Factor: 5.67

International Journal of Contemporary Research In Multidisciplinary, 2026;5(2):348-352

ভারতীয় দর্শন পাঠে বিষন্নতা থেকে মোক্ষের পথে

Author Name: Tiasa Mondal;  

1. Former Guest Lecturer, Barasat Government College, Barasat, West Bengal, India

Paper Type: research paper
Article Information
Paper Received on: 2026-02-20
Paper Accepted on: 2026-03-26
Paper Published on: 2026-03-30
Abstract:

বৈয়াকরণ পাণিনি সূত্রে পাওয়া গেছে "মুচ্" ধাতু থেকে "মুক্তি" শব্দটির উৎপত্তি যার অর্থ হল মোক্ষন। বেদে বলা হয়েছে কামনা বাসনা থেকে মুক্তি। উপনিষদে বলা হয়েছে  কামনা, দেহ, বন্ধন, সংসার, মৃত্যু প্রভৃতি থেকে মুক্তি। গীতায় বলা হয়েছে জন্মমৃত্যু, পাপ, কর্ম, মোহ, বন্ধন, সুখ-দুঃখ থেকে বিমুক্তি। ভারতীর দর্শনে মোক্ষ বলতে বোঝায় আত্মজ্ঞান লাভ করে জন্মমৃত্যু চক্র থেকে বিচ্ছিন্ন হয়ে আত্যন্তিক দুঃখ মুক্তি। ভারতীয় দর্শন সম্প্রদায় মোক্ষ কে ভিন্ন নামে অভিহিত করছেন যেমন- কৈবল্য, নিঃশ্রেয়স, অপবর্গ, নির্বান, মুক্তি, মোক্ষ ইত্যাদি।

চতুর্থ শতাব্দীতে 'Deprimere' শব্দ থেকে Depression শব্দটির উৎপত্তি হয়েছে De শব্দের অর্থ হল নিচে আর Premere শব্দের অর্থ হল চেপে রাখা। Depression হল এমন মানসিক অবস্থা যা মানুষের চিন্তনক্ষমতা, অনুভূতি ও স্বাভাবিক আচরনে প্রভাব ফেলে।

মন অধিক সময় ধরে দুঃখিত থাকে, কোনো কাজে মন লাগে না, নিজেকে খুব একা বোধ হয়, মানসিক চাপ অনুভূত হয় রোগী শারীরিক ভাবেও ভেঙে পরে ইত্যাদি। ১৮৪৫ সালে লুই ডেলরাসিয়েভ Depression শব্দটির প্রবর্তক। ১৮৯৯ সালে এমিল ক্রেপেলিন দ্বারা মনস্তাত্ত্বিক চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত হয়ে ওঠে এবং অ্যাডলফ মেয়ার ১৯৫২ সালে শব্দটির অধুনিক প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতি লাভ করেন। ভারতীয় দর্শন মতে যা দুঃখ আধুনিক মনস্তাত্ত্বিক মতে তাই Depression এই দুই শব্দের মধ্যে সাদৃশ্যতা খুঁজে বার করার তাগিদ ও মানসিক আরোগ্যের পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। প্রথমে Depression কি তা উল্লেখ করা হয়েছে, দুঃখ ও  Depression মধ্যে সাদৃশ্যগুলি অনুমান করা হয়েছে। মানসিক আরোগ্য লাভ এর উৎস, মোক্ষের ধারণা সম্পর্কে জ্ঞান বেষ্টিত আত্মা, শরীর ও জগত সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক তা দেখানোর চেষ্টা করা হয়েছে। কোনো ব্যক্তির ভারতীয় দর্শন সম্মত মোক্ষের ধারণা সম্পর্কিত জ্ঞান হলে সেই ব্যক্তি কি মানসিক আরোগ্যের পথ পেতে পারে কিনা সেটি বিশ্লেষন করা হয়েছে। আত্মা ও শরীর যখন মোক্ষের ধারণা বেষ্টিত হয় তখন একজন ব্যক্তি জগতকে কেমন দৃষ্টিভঙ্গীতে দেখে সেটি উপস্থাপন করা হয়েছে। ভারতীয় দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মোক্ষের ধারনার দ্বারা Depression নামক মনস্তাত্বিক দিক টিকে  বিশ্লেষণ করা হয়েছে। আলোচ্য বিষয়ের উদ্দ্যেশ্য হল আত্ম জ্ঞানের স্বচ্ছতা, চেতনার স্পষ্টতা, নিজের অস্তিত্ব সম্বন্ধে উপলব্ধি, সুখ দুঃখ আসক্তি থেকে নিজের আত্মাকে মুক্ত করে মানসিক শান্তির পথ খোঁজার চেষ্টা করা।

Keywords:

মোক্ষ, বিষন্নতা, মুক্তি, মানসিক, চেতনা, আত্মা, দুঃখ।

How to Cite this Article:

Tiasa Mondal. ভারতীয় দর্শন পাঠে বিষন্নতা থেকে মোক্ষের পথে. International Journal of Contemporary Research in Multidisciplinary. 2026: 5(2):348-352


Download PDF