IJ
IJCRM
International Journal of Contemporary Research in Multidisciplinary
ISSN: 2583-7397
Open Access • Peer Reviewed
Impact Factor: 5.67

International Journal of Contemporary Research In Multidisciplinary, 2026;5(2):344-347

বৈদিকমন্ত্রের ব্যাখায় নিরুক্তের উপযোগিতা: একটি বিশ্লেষণ

Author Name: Sourav Seth;  

1. Ex-student, Department of Sanskrit, Rabindra Bharati University, Kolkata West Bengal, India

Paper Type: research paper
Article Information
Paper Received on: 2026-02-20
Paper Accepted on: 2026-03-28
Paper Published on: 2026-03-30
Abstract:

বৈদিকমন্ত্রের যথার্থ অর্থবোধ, ক্রিয়ার সহিত মন্ত্রের সম্বন্ধ, মন্ত্রপাঠ পদ্ধতি, সূক্ত, সংহিতাদি বেদ বিভাজন অধ্যয়নের নিমিত্ত মন্ত্রের বিনিয়োগের সহকারী ষড্ বেদাঙ্গের আবশ্যিকতা অনস্বীকার্য। উক্ত কারণবশত: উপনিষদ গ্রন্থরাজি প্রকাশের পূর্বে বেদাঙ্গ উৎপত্তি লাভ করে।¹ ষড্ বেদাঙ্গের মধ্যে চতুর্থ বেদাঙ্গ তথা নিরুক্ত বৈদিক শাস্ত্রে বিশেষ স্থান অধিকার করে আছে। তজ্জন্য আলোচ্য গবেষণাপত্রে বৈদিক মন্ত্রের ব্যাখ্যায় নিরুক্তের গুরুত্ব ও কার্যকারিতা বিশ্লেষণ করা হয়েছে। বৈদিক সাহিত্য সুবিশাল মহীরুহ তুল্য, কাব্যিক, বহু প্রাচীন ও বহু স্তরভিত্তিক হওয়ায় এর শব্দার্থ অনুধাবন করা জটিল ও সময়সাপেক্ষ। এই প্রেক্ষাপটে নিরুক্ত শব্দের ব্যুত্পত্তি, ধাতু বিশ্লেষণ ও গবেষণায় ইন্দ্রাদি দেবতাদের নির্বচন, নিরুক্ত ভিত্তিক ত্রিবিধ মন্ত্রের স্বরূপ নির্ণয়, অগ্নিসূক্তের প্রারম্ভিক মন্ত্র ও উপনিষদীয় মন্ত্রের নিরুক্তভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।

অতএব, আলোচ্য গবেষণায় প্রতিপন্ন হয়েছে নিরুক্ত বৈদিক মন্ত্রের ব্যাখ্যায় একটি সুপরিচিত অপরিহার্য মাধ্যম বৈদিক জ্ঞানার্থবোধে শব্দার্থবোধে ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Keywords:

শ্রোত্রম্, মনন্, বৃণোতিঃ, ইন্দ্রমিত্, ঋষিঃ, যজনাত্, ব্রহ্ম, যজ্ঞঃ।

How to Cite this Article:

Sourav Seth. বৈদিকমন্ত্রের ব্যাখায় নিরুক্তের উপযোগিতা: একটি বিশ্লেষণ. International Journal of Contemporary Research in Multidisciplinary. 2026: 5(2):344-347


Download PDF