International Journal of Contemporary Research In Multidisciplinary, 2026;5(3):942-944
আধ্যাত্মিক প্রকৃতমর্মে সাংখ্যদর্শন, বেদান্ত ও তন্ত্রের আলোকে দেবী কালিকা: শিক্ষাতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক অনুধ্যান
Author Name: কিঞ্জল চক্রবর্তী;
Abstract
দেবী কালী ভারতীয় আধ্যাত্মিক ও দার্শনিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক I তাঁকে সাধারণত ধ্বংসের দেবী হিসেবে বিবেচনা করা হলেও ভারতীয় দর্শনের গভীরে তিনি প্রকৃতি, চেতনা, শক্তি ও মুক্তির বহুমাত্রিক রূপক হিসেবে উপস্থিত। এই প্রবন্ধে সাংখ্য, বেদান্ত ও তন্ত্র দর্শনের আলোকে দেবী কালিকার ধারণাকে বিশ্লেষণ করা হয়েছে এবং সেই সঙ্গে শিক্ষাতত্ত্ব ও মনোবিজ্ঞানের ক্ষেত্রে তাঁর প্রতীকী তাৎপর্য অন্বেষণ করা হয়েছে। সাংখ্য দর্শনে কালী প্রকৃতির ত্রিগুণময়ী শক্তির প্রতীক, বেদান্তে তিনি ব্রহ্মের মায়াশক্তি এবং তন্ত্রে সর্বোচ্চ পরাশক্তির প্রকাশ I পাশাপাশি আধুনিক শিক্ষাতত্ত্ব, নির্মাণবাদ, মানবতাবাদী শিক্ষা এবং গভীর মনোবিজ্ঞানের আলোকে কালীকে জ্ঞান নির্মাণ, মানসিক রূপান্তর ও আত্ম-উপলব্ধির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে I প্রবন্ধটি দেখায় যে দেবী কালীর প্রতীকী রূপ ভারতীয় দর্শন, শিক্ষা ও মনস্তত্ত্বের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করে I
Keywords
কালী, সাংখ্য দর্শন, বেদান্ত, তন্ত্র, শিক্ষাতত্ত্ব, মনোবিজ্ঞান, নির্মাণবাদ