International Journal of Contemporary Research In Multidisciplinary, 2026;5(2):326-229
সামাজিক বাস্তবতার দিক দিয়ে বাংলা সাহিত্যের সতীনাথ ভাদুড়ী এবং হিন্দী সাহিত্যের ফণীশ্বরনাথ রেণুর তুলনাত্মক বিশ্লেষণ
Author Name: Bulbuli Oraon;
Abstract
সতীনাথ ভাদুড়ী (১৯০৬- ১৯৬৫) ছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক। যিনি মূলত আধুনিকতাবাদী ধারার লেখক হিসেবে পরিচিত। তাঁর লেখায় রাজনৈতিক বাস্তবতা এবং মানুষের মনস্তাত্বিক দ্বন্দ্ব, বিশেষত রাজনৈতিক বন্দি জীবন ও সমকালীন সমাজ গভীর ভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর সাহিত্য কর্মের মূল পর্ব ছিল বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, বিশেষত ১৯৪০ থেকে ১৯৬০ এর দশক। ফণীশ্বরনাথ রেণু (১৯২১- ১৯৭৭) ছিলেন প্রেমচাঁদ পরবর্তী যুগের একজন প্রভাবশালী হিন্দী লেখক এবং স্বাধীনতা সংগ্রামী। যিনি মূলত ‘আঞ্চলিক উপন্যাস ধারা’ এর পথিকৃৎ হিসেবে পরিচিত। যেখানে তিনি গ্রামাঞ্চলের বাস্তবজীবন ও সামাজিক পরিবর্তনের চিত্র ফুটিয়ে তুলেছেন। তার সাহিত্য রচনার সময়কাল ছিল, প্রেমচাঁদ পরবর্তী যুগ, বিশেষত ১৯৪৭ সালের পর ভারতের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী সময়ের প্রেক্ষাপট। বাংলা উপন্যাসিক সতীনাথ ভাদুড়ী ও হিন্দী উপন্যাসিক ফণীশ্বরনাথ রেণুর জন্ম বিহারের পূর্ণিয়াতে। উভয়ের জীবনের অধিকাংশ সময় এখানেই অতিবাহিত হয়েছে। তাই উভয়ের সৃষ্ট উপন্যাসে এই বিশিষ্ট অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনচর্চা বিধৃত হয়েছে। আমি উভয়ের জীবন ও সামাজিক প্রেক্ষাপটের তুলনামূলক আলোচনা ও মূল্যায়নের যথাসাধ্য চেষ্টা করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলা উপন্যাস সাহিত্যে দুইজনেই আবির্ভূত হন। সতীনাথ ও ফণীশ্বরনাথের সামাজিক তুলনার প্রেক্ষাপটে ছিল রাজনৈতিক অস্থিরতা ও গ্রামীন জীবনের বাস্তবতাকে সাহিত্যে তুলে ধরা। উভয়ের লেখায় সাধারণ মানুষের জীবন, রাজনীতি ও ইতিহাসের এক মানবিক চিত্র ফুটে উঠেছে। বিশেষত ভারতছাড়ো আন্দোলনের প্রভাব নিজেদের লেখায় এনেছেন।
Keywords
সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, চরিত্র, বাস্তবতা, আঞ্চলিকতা, মানুষের জীবন, স্বাধীনতা।