IJ
IJCRM
International Journal of Contemporary Research in Multidisciplinary
ISSN: 2583-7397
Open Access • Peer Reviewed
Impact Factor: 5.67

International Journal of Contemporary Research In Multidisciplinary, 2026;5(2):429-432

স্থানীয় কারিগরদের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্য ও আধুনিকতায় বারুইপুরের শল্য চিকিৎসার যন্ত্র নির্মাণ শিল্পের একটি নিবিড় পাঠ

Author Name: Rakhi Chakraborty;  

1. Former Student, Department of History, Calcutta University, West Bengal, India

Abstract

উনিশ শতকের ভারতের ইতিহাসে কিছু শল্য যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্র প্রায় বিলীন হলেও তাদের গুরুত্ব চিরকালীন। তেমনই এক বিস্মৃতপ্রায় অথচ তাৎপর্যপূর্ণ হল দক্ষিণ  চব্বিশ পরগণার বারুইপুরের শল্য চিকিৎসার যন্ত্র নির্মাণ শিল্পের ইতিহাস। যা সমসাময়িক সমাজ ও অর্থনীতিতে ছাপ ফেললেও ইতিহাসের মূল ধারায় তার পরিচয় ক্রমশ ক্ষীণ হয়েছে। বারুইপুর দীর্ঘদিন ধরে বিভিন্ন কুটির শিল্পের জন্য বিখ্যাত। এর মধ্যে শল্য চিকিৎসার  যন্ত্র তৈরির শিল্প একটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী শিল্প হিসেবে পরিচিত। স্থানীয় কারিগরদের (বিশেষত কর্মকার সম্প্রদায়)  দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে বারুইপুর ধীরে ধীরে চিকিৎসার সরঞ্জাম তৈরির একটি পরিচিত কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে। তবু অবকাঠামোগত সমস্যা, প্রযুক্তিগত পশ্চাদপদতা, দক্ষ শ্রমিকের অভাব, আর্থিক সীমাবদ্ধতা, বিপণন সমস্যা, বিদেশি বাজারের সাথে প্রতিযোগিতার  ফলে এই শিল্পের প্রযুক্তিগত উন্নয়নকে বাধাগ্রস্ত করে তুলছে, তবে কারিগরদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার  ও সরকারি সহায়তার মাধ্যমে এই শিল্পকে আধুনিকীকরণ করা সম্ভব। এই গবেষণায় আলোচিত হবে সুপ্রাচীন ও সুপ্রসিদ্ধ শল্য চিকিৎসার যন্ত্র নির্মাণ শিল্পের ক্ষেত্র হিসেবে বারুইপুর বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে আধুনিকীকরণ এর মাধ্যমে কীভাবে ভবিষ্যৎ উন্নয়নের পথ রেখা সৃষ্টি করছে তার স্বরূপ বিশ্লেষণ প্রবন্ধের আলোচ্য প্রতিপাদ্য বিষয়।

Keywords

শল্য চিকিৎসার যন্ত্রপাতি, বারুইপুর, কুটিরশিল্প, স্থানীয় কারিগর, দক্ষিণ ২৪ পরগণা, কর্মকার সম্প্রদায়।